iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বর্ধমান ইয়ার্ডে পূর্ব রেলের যৌথ দুর্যোগ মোকাবিলা মহড়া, সহযোগিতায় এনডিআরএফ

কলকাতা, ২৮ নভেম্বর : রেল দুর্ঘটনায় জরুরি পরিস্থিতি মোকাবিলা, উদ্ধারকাজের প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও মজবুত করে তুলতে শুক্রবার বর্ধমান ইয়ার্ডে বৃহৎ পরিসরে যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া চালাল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। এনডিআরএফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের সহযোগিতায় আয়োজিত এই মহড়ায় রাজ্য পুলিশ, দমকল, জিআরপি, আরপিএফ, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং রেড ক্রসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এদিন মহড়ায় দুটি রেল কোচ লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতেই কাল্পনিক দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়। সকাল ১১টায় উদ্ধার অভিযান শুরু হয় এবং দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় দুর্ঘটনা মোকাবিলায় ট্রেন। মহড়ায় যাত্রী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *