iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নেপালের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করবে ভারতের টাটা পাওয়ার, জ্বালানি মন্ত্রী বিরাজভক্ত শ্রেষ্ঠের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ

কাঠমান্ডু, ২৮ নভেম্বর : নেপালের জ্বালানি খাতের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিলো ভারতের টাটা পাওয়ার এবং নেপালের চৌধুরী গ্রুপ (সিজি) ।

শুক্রবার নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী বিরাজভক্ত শ্রেষ্ঠের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্বাণ চৌধুরী এবং টাটা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আধিকারিক (এমডি ও সিইও) প্রবীর সিনহা। চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্বাণ চৌধুরী সমাজ মাধ্যম প্লাটফর্ম ফেসবুকে ভাগ করে নেন এই সাক্ষাতের কিছু মুহূর্ত । জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে মন্ত্রী বিরাজভক্ত শ্রেষ্ঠের জ্ঞান এবং তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এদিন ।

এপ্রসঙ্গে নির্বাণ চৌধুরী বলেন, নেপালে জ্বালানি খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ এগিয়ে নিতে সিজি এনার্জি ও টাটা পাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই গোষ্ঠীর মধ্যে প্রস্তাবিত সহযোগিতা ভবিষ্যতে নেপালের জ্বালানি খাতে বিনিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *