iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নেপাল-ভারত গ্যাস পাইপলাইন চুক্তির কাজ শুরু, গঠিত যৌথ কর্মী দল

কাঠমান্ডু, ২৮ নভেম্বর : নেপালে পাইপলাইন সহ গ্যাস সংরক্ষণাগার নির্মাণের চুক্তির আওতায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এবং নেপাল অয়েল কর্পোরেশন (এনওসি)-র আধিকারিকদের নিয়ে গঠন করা হলো একটি যৌথ কর্মী দল।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সাম্প্রতিক ভারত সফরে সম্পাদিত চুক্তির ভিত্তিতে এই কর্মী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দোলে নেপালের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন শিল্প মন্ত্রকের যুগ্ম সচিব এবং ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদ হাউসে নেপাল সরকারের অধীনে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা করার পর এই যৌথ কর্মী দল গঠন করা হয়। আইওসি-র আধিকারিকরা নেত্রগঞ্জে এনওসি-র জমি সরেজমিনে পরিদর্শন করবেন । পরিদর্শনের পর পাইপলাইনের কাঠামো, সংরক্ষণাগার, গ্যাস বুলেট থেকে আনলোডিংয়ের ক্ষমতা এবং সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রস্তাব তৈরি করা হবে। ভারতীয় আধিকারিকদের অনুমান, পাইপলাইন ও সংরক্ষণাগার নির্মাণের আনুমানিক খরচ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,০৫২ কোটি টাকা ।

 

নেপালের শিল্প মন্ত্রকের যুগ্ম সচিব নবীরাজ ঘিমিরে জানিয়েছেন, শুক্রবার উভয় দেশের যুগ্ম সচিব পর্যায়ের যৌথ কর্মী দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। পরবর্তী এক মাসের মধ্যে প্রকল্প সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *