iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত, ৯৫.৫৮ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে নদিয়া

কলকাতা, ২৮ নভেম্বর : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করল। সংসদের তরফে এদিন দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয় এবং বিকেল তিনটে থেকে পরীক্ষার্থীরা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পান। এই উপলক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল সাংবাদিক বৈঠক করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবার ফলাফলের সঙ্গে রাজ্যস্তরের মেধাতালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করা হয়নি। শিক্ষা সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, পরবর্তী সেমিস্টারের ফলাফল ঘোষণার সময় সামগ্রিক রাজ্যভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে শুক্রবার সংসদের পক্ষ থেকে জেলাভিত্তিক ফলাফল ও পাসের হারের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এবার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাসের হারের নিরিখে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে নদিয়া জেলা, যেখানে ৯৫.৫৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৯৫.০৯ শতাংশ পাসের হার নিয়ে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় এবং ৯৫.০৮ শতাংশ নিয়ে হাওড়া তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ৯৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ এবং হুগলি ৯৪.৬১ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

তালিকায় উত্তর ২৪ পরগনা ৯৪.৫৪ শতাংশ পাসের হার নিয়ে ষষ্ঠ এবং পশ্চিম মেদিনীপুর ৯৩.৮৪ শতাংশ নিয়ে সপ্তম স্থানে রয়েছে। রাজধানী কলকাতা এই তালিকায় অষ্টম স্থানে জায়গা পেয়েছে, যেখানে পাসের হার নথিভুক্ত হয়েছে ৯৩.৪৫ শতাংশ। এর পাশাপাশি ৯৩.১০ শতাংশ নিয়ে পূর্ব বর্ধমান নবম, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা ৯৩.০৬ শতাংশ নিয়ে দশম, কালিম্পং ৯১.৯৯ শতাংশ নিয়ে একাদশ এবং ঝাড়গ্রাম ৯১.৮৮ শতাংশ পাসের হার নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *