iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাইশ কেজি গাঁজা সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ

ঝাড়্গ্রাম, ২৬ নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাইশ কেজি গাঁজা সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। এদিন বুধবার সকালে দহিজুড়ি লালগড় পিচ রাস্তার আমাইনগর মোড় অভিযান চালায় বিনপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিদের নাম অজয় মাহাত (৩০), রাহুল কুমার পাল (২৫) এবং অভিজিৎ মাহাত (২৭)। তাদের তিনজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে আমাইনগর মোড়ে অভিযান চালায় বিনপুর থানার পুলিশ। সেই সময় সন্দেহভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২২ কেজি গাঁজা। এরপরই তিনজনকে গ্রেফতার করা হয়। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *