iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিহারে মেয়ের বিয়েতে ঘোড়দৌড়ের আয়োজন বিধায়কের, টাওয়ারে উঠে পড়ল দর্শক

পাটনা, ২৬ নভেম্বর : বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে উপলক্ষে এক বিশাল ও রাজকীয় ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন ঘিরে বুধবার তুমুল উন্মাদনা ছড়াল পাটনায়। বিধায়কের এই বিশেষ আয়োজন চাক্ষুষ করতে এদিন ঘটনাস্থলে হাজার হাজার মানুষের জনসমাগম হয়। ভিড়ের চাপ এতটাই বেশি ছিল যে, ঘোড়দৌড়ের এক ঝলক দেখার জন্য বহু উৎসাহী দর্শক জীবনের ঝুঁকি নিয়ে আশপাশের উঁচু টাওয়ার ও কাঠামোর ওপর উঠে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অনন্ত সিং এই বিশেষ ঘোড়দৌড়ের আয়োজন করেছিলেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে বিহার ছাড়াও উত্তর প্রদেশ-সহ ভিনরাজ্য থেকেও বহু উন্নত প্রজাতির ঘোড়া ও সওয়ারিরা এসেছিলেন। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে আয়োজকদের তরফে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে প্রথম স্থানাধিকারীর জন্য একটি এসইউভি, দ্বিতীয় স্থানাধিকারীর জন্য মোটরসাইকেল এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য স্কুটার রাখা হয়েছিল।
মোকামার ‘ছোটে সরকার’ হিসেবে পরিচিত অনন্ত সিংয়ের ঘোড়ার প্রতি শখের কথা সর্বজনবিদিত। বিয়ের আমন্ত্রণপত্রে সাধারণ মানুষের জন্যও অবারিত দ্বার রাখায় এদিন অনুষ্ঠানস্থল এবং ঘোড়দৌড়ের মাঠ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ভিড় সামলাতে এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফেও এলাকায় নজরদারি চালানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *