iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উত্তর প্রদেশের শেয়ার বাজারে বিনিয়োগের নামে ১১ লক্ষ টাকা প্রতারণা

নয়ডা, ২৬ নভেম্বর : শেয়ার বাজারে বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় সাইবার প্রতারকদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলার এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার অপরাধ দমন শাখার পুলিশ।
বুধবার সাইবার অপরাধ দমন শাখার উপ-পুলিশ কমিশনার শৈব্যা গোয়েল জানিয়েছেন, বিজয় কুমার শ্রীবাস্তব নামে এক ব্যক্তি গত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, শেয়ার বাজারে লেনদেনের জন্য তিনি অনলাইনে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলার আবেদন করেছিলেন। সেই অ্যাকাউন্ট চালু করার কথা বলে কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগ করে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে মোটা অঙ্কের মুনাফা হবে বলে তাঁকে প্রলোভন দেখানো হয়। এরপর অভিযুক্তরা তাঁকে একটি লিঙ্ক পাঠিয়ে জানায়, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার কেনাবেচার সমস্ত সুবিধা পাওয়া যাবে। প্ল্যাটফর্মটি যাচাই করার জন্য অভিযোগকারী প্রথমে ১০ টাকা পাঠান।
পরে প্রতারকদের কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১১ লক্ষ টাকা স্থানান্তর করেন।অভিযোগে আরও জানানো হয়েছে, প্রতারকরা সন্ধ্যার দিকে কম দামে শেয়ার বিক্রির কথা জানাত এবং পরদিন সকালে সেই শেয়ারের দাম বেড়ে গিয়েছে বলে দাবি করত। সংশ্লিষ্ট অ্যাপেও বিনিয়োগের পরিমাণ ও মুনাফা অনেক বেড়ে গিয়েছে বলে দেখানো হত। কিন্তু অভিযোগকারী নিজের টাকা তোলার চেষ্টা করতেই প্রতারকরা আরও টাকা দাবি করে। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার অপরাধ দমন শাখার পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *