iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আমেঠিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিন যুবকের

আমেঠি, ২৫ নভেম্বর : উত্তর প্রদেশের আমেঠি জেলার সিংহপুর এলাকার অহোরবা ভবানী শহরে মঙ্গলবার রাত প্রায় ১১টায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ব্যাঙ্ক অফ বরোদার সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিন যুবক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার সময় কোনও যুবকের মাথাতেই হেলমেট ছিল না।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অহোরবা ভবানীর দিক থেকে একটি বাইক আসছিল। সেই সময় ইঁহৌনার দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তিন বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের সিংহপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাগেশকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই গুরুতর আহত যুবক যশরাজ ও রমাশঙ্করকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

শিবরতনগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দয়াশঙ্কর মিশ্র বুধবার জানান, মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন আকবরপুর ফার্সির বাসিন্দা যশরাজ (১৮), শিবরতনগঞ্জ থানার অন্তর্গত দান্দুপুরের গোধনা গ্রামের বাসিন্দা রমাশঙ্কর (২৮) এবং ইঁহৌনা থানার অন্তর্গত ডাঙ্গি বরবলিয়ার শহাদতগঞ্জের বাসিন্দা নাগেশ (২০)। তিনি আরও জানান, তিন যুবকের মৃত্যুর খবর তাঁদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *