iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অসুস্থ স্ত্রীর ওষুধ আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, দেহ ফিরতেই অবরোধ বৈদ্যবাটীতে

হুগলি, ২৫ নভেম্বর : অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল হুগলির বৈদ্যবাটীতে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃত যুবকের দেহ এলাকায় ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীর শাস্তির দাবিতে বৈদ্যবাটী-তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমীর পুরকায়েত। তিনি বৈদ্যবাটীর শাসমলপাড়ার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সমীর। সেই সময়ই একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর সমীরের নিথর দেহ শাসমলপাড়ায় এসে পৌঁছায়। দেহ এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। বিকেল ৫টা নাগাদ মৃতদেহ রাস্তায় রেখে বৈদ্যবাটী-তারকেশ্বর রোড অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই অবরোধের জেরে ব্যস্ত ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু গাড়ি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে দোষী ব্যক্তিকে গ্রেফতার করতে হবে এবং মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *