iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রাঁচি, হাজারিবাগ–সহ ঝাড়খণ্ডের একাধিক এলাকায় মৃদু ভূকম্পন

রাঁচি, ২৫ নভেম্বর : মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ সহ রাজ্যের একাধিক এলাকায়  ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, এদিন সকাল ৭টা ২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পন মাত্র রিখটার স্কেলে ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের কোশী প্রদেশের লেলেপ থেকে প্রায় নয় কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের গভীরে।
 নেপাল ছাড়াও ভারতের বিহার ও ঝাড়খণ্ড এবং বাংলাদেশ, ভুটান ও চিনের সীমান্তবর্তী এলাকাগুলিতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *