শ্রীনগর, ২৪ নভেম্বর : কাশ্মীর উপত্যকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উপত্যকার সমতল এলাকা থেকে শুরু করে পার্বত্য ও দুর্গম উচ্চতর অঞ্চলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, অভিযানের প্রস্তুতি, এলাকায় নজরদারি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়গুলিও পর্যালোচনা করা হয়।
উপত্যকায় নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

