খানাকুল, ২০ নভেম্বর : বিজেপি কর্মীর হাতে খুন,প্রতিবেশী বিজেপি কর্মীর দাদা। শরীরের একাধিক স্থানে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা খানাকুলের কিশোরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গা এলাকায়।ঘটনার জেরে ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়ি। ইতমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত বিজেপি কর্মী কে। এলাকায় মোতায়েন পুলিশ।
জানা গেছে, মৃতের নাম হেমন্ত রানা ( ৪২ )। হেমন্তের ভাই মিঠুন এলাকার সক্রিয় বিজেপি কর্মী। অভিযুক্ত ধৃত বিজেপি কর্মীর নাম মনসা রানা।তার বাড়িও একই গ্রামে। বুধবার রাতে খানাকুলের চুয়াডাঙ্গা এলাকায় বাড়ি ফেরার সময় হেমন্তের পথ আটকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ মৃতের পরিবারের। সেখানেই লুটিয়ে পড়ে হেমন্ত। পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
যদিও পরিবারের সদস্যরা কি কারণে খুন তা পরিস্কার করে না বললেও স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা মন্ডলের সহ সভাপতি বিকাশ মন্ডলের দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন। অভিযোগ যে, বেশ কিছুদিন ধরেই বিজেপির স্থানীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে গন্ডগোল চলছিল। এমনকি গত ১৬ তারিখ এলাকায় অশান্তি হয়। কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছিল। সেই অশান্তির কারনেই পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ। দলের অন্য গোষ্ঠীর দিকে অভিযোগ তুলেছেন খোদ মন্ডল সহ সভাপতি। যদিও ঘটনায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রশান্ত দিগার ঘটনা পারিবারিক দ্বন্দ্ব বলে জানিয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় মূল অভিযুক্ত মনসা রানাকে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠিয়েছে।
বুধবার রাতে ঘটনার পর খানাকুলের এই এলাকা পুরোপুরি থমথমে হয়ে যায়। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।এদিকে মূল অভিযুক্ত মনসা রানাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেলেও এলাকা উত্তপ্ত হওয়ায় তার বাড়িও ভাংচুর করে এলাকারই উত্তেজিত জনতা।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খানাকুল থানার পুলিশ। যদিও বিশাল পুলিশ বাহিনী এলাকায় হাজির হয় রাতেই।বৃহস্পতিবার সকাল থেকেই গোটা এলাকা থম থমে।মৃতের স্ত্রী সহ অন্যান্য আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। মৃতের স্ত্রী সুদীপা রানা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,আমার স্বামী র সাথে কারুর কোনও শত্রুতা নেই।ও রাতে এলাকায় গঞ্জে গিয়েছিল।আসার সময়েই একা পেয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে দিল আমার স্বামীকে।মনসা রানাই আমার স্বামী কে মেরেছে।ওর কি দোষ ছিল আমায় বলুক। এদিকে স্থানীয় মন্ডল সহ সভাপতি বিকাশ মন্ডলের দাবি, এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব। দ্বন্দ্বের জেরেই খুন হতে হল হেমন্ত কে।পার্টি অফিস কার দখলে থাকবে,এলাকায় কারা মাতব্বরি করবে তা নিয়ে প্রায়শই অশান্তি হত।এর আগেও বাড়ি ভাংচুর হয়েছে।আর এবারে হেমন্ত কে মেরে দিল।
এদিকে ঘটনার পরেই বুধবার গভীর রাতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি সাফাই দিয়ে বলেন,এটা পারিবারিক দ্বন্দ্ব।তবে মৃত্যু মানেই খুবই বেদনা দায়ক।যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছি পুলিশ কে।আমরাও ঐ পরিবারের পাশে আছি।
অপর দিকে গোঘাটের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার বলেন, দেখুন আমি যতটুকু জানতে পেরেছি ওরা সবাই বিজেপির সমর্থক।তাই বলে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে হয়েছে সেটা বলা ঠিক হচ্ছে না।এটা দুই পরিবারের দ্বন্দ্ব।তবে যে কোন মৃত্যুই দুঃখ জনক। ঘটনার তদন্ত হবে।যাতে এলাকা শান্ত থাকে সেই ব্যবস্থাই করতে বলা হয়েছে।
আরামবাগের এস ডি পি ও সন্দীপ নন্দী জানিয়েছেন,মূল অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আরামবাগ মহাকুমা তলাতে পাঠানো হয়। ওতাকে জিজ্ঞাসাবাদ চলছে।নতুন করে অশান্তি হয়নি।এলাকা শান্তই আছে।

