iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কাঞ্চি ধামের কাছে খাদে গাড়ি; মৃত এক, আহত আরও ৪

নৈনিতাল, ১২ নভেম্বর : উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় কাঞ্চি ধামের কাছে নিগলাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। পাঁচ আরোহীই উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা।
নৈনিতাল বিপর্যয় দফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসডিআরএফ-এর খৈরনা পোস্ট থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় যৌথভাবে উদ্ধারকাজ চালানো হয়। আহত ৪ জনকে গভীর খাদ থেকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভবালি কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। এসডিআরএফ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় গাড়িচালক অনুজ তিওয়ারির (২৯) মৃত্যু হয়েছে; তিনি বরেলির শেখপুর গ্রামের বাসিন্দা। আর আহতরা হলেন সানি (২৩), রবি, সঞ্চিত এবং সন্দীপ শর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *