iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

করবায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেল আটটি নতুন গাড়ি বোঝাই কন্টেনার, আহত চালক

করবা, ১২ নভেম্বর : ছত্তিশগড়ের করবায় ঘটলো এক সড়ক দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে , মোরগা এলাকার বড় মদনপুর ঘাটের কাছে । ৮টি নতুন গাড়ি বোঝাই একটি ভারী কন্টেনার নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় কন্টেনার সহ  থাকা সমস্ত ৮টি নতুন গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনায় আহত হয়েছে কন্টেনারের চালক ।
 এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কন্টেনারটি অন্ধ্রপ্রদেশ থেকে অম্বিকাপুরের মহামায়া অটো সেন্টারের উদ্দেশ্যে ৮টি নতুন গাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় বড় মদনপুর ঘাটের কাছে অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  ভারী কন্টেনারটি সড়ক থেকে সোজা খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর  স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে   পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত চালককে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *