iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তারকেশ্বরে ৫ হাজার কৃষকের হাতে আলুর বীজ বিতরণ, খুশি চাষিরা

হুগলি, ২০ নভেম্বর : কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার তারকেশ্বর বিধানসভা এলাকায় ৫ হাজার কৃষকের হাতে এক কুইন্টাল করে আলুর বীজ তুলে দেওয়া হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
রাজ্য সরকারের এই উদ্যোগে এলাকার বহু আলুচাষি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিনামূল্যে আলুর বীজ হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কৃষকরা। এই উদ্যোগের জন্য তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কৃষকদের আর্থিক সুরাহা এবং কৃষিকাজে উৎসাহ জোগাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আলুর বীজ পেয়ে নতুন করে চাষের প্রস্তুতি শুরু করতে পারবেন কৃষকরা। সরকারের এই পদক্ষেপে তারকেশ্বরের কৃষিমহলে খুশির পরিবেশ তৈরি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *