iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ, পুরশুড়ায় গ্রেপ্তার যুবক

হুগলি, ২০ নভেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরশুড়া থানার পুলিশ। ধৃতের নাম রোহিত মণ্ডল। তাঁর বাড়ি পুরশুড়ার চিলাডাঙ্গি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে হাতে বন্দুক নিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার অভিযোগ উঠেছিল। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে আসে। এরপরই তাঁরা পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন চিলাডাঙ্গি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুরশুড়া থানার পুলিশ। পরে তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *