iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বৃষ্টিকে উপেক্ষা করে যুবশক্তির বাইক রেলি, পুর নিগমের আট ওয়ার্ডেই বিজেপির জয়ের দাবি মন্ত্রী সুশান্ত-র

আগরতলা, ১৯ নভেম্বর : রিজিম চেঞ্জের নামে রাজ্য ও দেশে অরাজকতা সৃষ্টির যে কোনও প্রচেষ্টা যুবশক্তি মেনে নেবে না। বিরোধী কংগ্রেস ও সিপিআই(এম)-কে নিশানা করে এমনই বার্তা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত আবহাওয়াকে উপেক্ষা করে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের যুব কর্মীদের উদ্যোগে আয়োজিত বাইক রেলিতে অংশ নিয়ে তিনি এই বার্তা দেন।

আসন্ন পুর ও নগর নির্বাচনের প্রাক্কালে বিজেপির পক্ষে যুবসমাজের শক্তি ও সাংগঠনিক সক্রিয়তা তুলে ধরতেই এই বাইক রেলির আয়োজন করা হয়। এদিন প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দুই ওয়ার্ডের যুব কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে বাইক নিয়ে রাস্তায় নামেন বিজেপির যুব কর্মীরা। তাঁদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতাও বৃদ্ধি পায়।

এদিনের এই বিশাল বাইক রেলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মণ্ডলের সভানেত্রী স্বপ্না দাস, সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

বাইক রেলিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে যুব কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। যুবসমাজের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কর্মীদের উদ্দীপনাই নির্বাচনে বিজেপির শক্তির পরিচয় বহন করছে। তাঁর দাবি, আগামী পুর নিগমের নির্বাচনে আটটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

তিনি আরও বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের প্রতি উপহার হিসেবে তুলে দিতে চান তাঁরা। তাঁর কথায়, উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের ধারাকে অব্যাহত রাখতে যুবসমাজ বিজেপির পাশে রয়েছে।

সব মিলিয়ে পুর নিগমের  নির্বাচনকে সামনে রেখে প্রতাপগড়ে বিজেপির যুব সংগঠনের এই বাইক রেলি নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে বৃষ্টিকে উপেক্ষা করে যুব কর্মীদের অংশগ্রহণকে সামনে রেখে আটটি ওয়ার্ডেই জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী বার্তা দিলেন শাসক দলের নেতৃত্ব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *