iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. সজ্জন সিং যাদব

জম্মু, ১৮ নভেম্বর : বুধবার জম্মুর সিভিল সেক্রেটারিয়েটে জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্য সচিব হিসেবে কার্যভার গ্রহণ করলেন ১৯৯৫ ব্যাচের আইএএস আধিকারিক ড. সজ্জন সিং যাদব ।
প্রসঙ্গত, ড. সজ্জন সিং যাদবের জন প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন নীতির মতো ক্ষেত্রগুলিতে তিন দশকেরও বেশি সময়ের ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলটির এই সর্বোচ্চ প্রশাসনিক পদের দায়িত্ব গ্রহণের পর সিভিল সেক্রেটারিয়েটে বরিষ্ঠ প্রশাসনিক সচিব ও অন্যান্য আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। তাঁর এই নিয়োগের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরে এক নতুন প্রশাসনিক অধ্যায় শুরু হলো। শাসনব্যবস্থা ও এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা প্রশাসনের কাজকর্মে নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *