iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মুন্ডকার পুরনো জিনিসপত্রের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : দিল্লির মুন্ডকা শিল্পাঞ্চলে বুধবার ভোরে একটি পুরনো জিনিসপত্রের গুদামে আগুন লাগে। মেট্রোর ৫৭৮ নম্বর পিলারের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন।
দিল্লি দমকল বিভাগের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে , ভোর ৫টা ১২ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। প্রথমে পাঁচটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভোর ৫টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডটিকে ‘মেজর ক্যাটাগরি-৪’ (এমসিডি-৪) হিসেবে ঘোষণা করা হয়। এরপর দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ন’টি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *