iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

গৌরহাটি সেবায়ন সংঘের জগদ্ধাত্রী পুজোয় বিধায়ক বিমান ঘোষ, নরনারায়ণ সেবায় নিজে হাতে প্রসাদ বিতরণ

হুগলি, 17 নভেম্বর : গৌরহাটি সেবায়ন সংঘের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার মায়ের দর্শনে উপস্থিত হলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। পুজো প্রাঙ্গণে এসে তিনি দেবী জগদ্ধাত্রীর পুজো দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন।
এদিন শুধু মায়ের দর্শনই নয়, পুজো উপলক্ষে আয়োজিত নরনারায়ণ সেবাতেও অংশগ্রহণ করেন বিধায়ক। নিজের হাতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি। তাঁর এই উদ্যোগে উপস্থিত পুণ্যার্থী ও এলাকাবাসীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
বিধায়ক বিমান ঘোষ জানান, গৌরহাটি সেবায়ন সংঘের শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোয় মায়ের দর্শন লাভের পাশাপাশি নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও ধন্য। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের সমাগম এবং নরনারায়ণ সেবার মধ্য দিয়ে এদিন গৌরহাটি সেবায়ন সংঘের পুজো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *