iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিধায়ক হেমন্ত বাগের আকস্মিক পরিদর্শন, রোগীদের সঙ্গে কথা বলে শুনলেন অভাব-অভিযোগ

হুগলি, ১৭ নভেম্বর : আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসা পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন চলছে, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না এবং তাঁদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন বিধায়ক। রোগীদের কাছ থেকে সরাসরি তাঁদের অভিজ্ঞতার কথা শুনে প্রয়োজনীয় বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি।
বিধায়ক হেমন্ত বাগ জানান, সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে উন্নত চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের অভাব-অভিযোগের সমাধানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিধায়কের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা ও রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়গুলি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *