iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহের রাজ্যস্তরীয় অনুষ্ঠান ঝাড়গ্রামে, দু’দিন ধরে চলবে কর্মসূচি

ঝাড়গ্রাম, ১৭ নভেম্বর : প্রাণিসম্পদ বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝাড়গ্রামে শুরু হল রাজ্যস্তরীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহের বিশেষ অনুষ্ঠান। রবিবার বেলপাহাড়ির সাহাড়িতে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচির সূচনা হয়। সোমবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। মঙ্গলবার পর্যন্ত চলবে এই কর্মসূচি।
এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বেরিয়ে ঘোড়াধরা স্টেডিয়ামে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, উদ্যান পালন দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, সাংসদ কালীপদ সোরেন, দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা-সহ বিশিষ্ট আধিকারিকরা।
জেলার বিভিন্ন ব্লক থেকে প্রাণিপালকরা অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং সেগুলির সুবিধা পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।
মন্ত্রী রাজেশ মাহাতো জানান, এই ধরনের রাজ্যস্তরীয় অনুষ্ঠান প্রথমবার আয়োজিত হচ্ছে। প্রাণিপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করাই সরকারের অন্যতম লক্ষ্য।
দফতর সূত্রে খবর, রাজ্য বাজেটে প্রাণিসম্পদ বিকাশ দফতরের জন্য ১,৪০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি জাইকা প্রকল্পে ৫৯.৯৯ কোটি টাকা ব্যয়ে দৈনিক এক লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন নতুন ডেয়ারি প্ল্যান্ট গড়ে মেদিনীপুর মিল্ক ইউনিয়নের আধুনিকীকরণের কাজ চলছে। এতে তিন জেলার দুগ্ধচাষিরা উপকৃত হবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *