iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিকানেরের ডেকোরেশন সংস্থাগুলির প্রতিনিধিদের সংবর্ধনা জানাবে ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান

বিকানের , ১৭ নভেম্বর : দীপাবলি উৎসবে বিকানের  শহর, রাস্তাঘাট, অলিগলি, মোড় এবং বিভিন্ন প্রধান স্থানগুলিতে অত্যন্ত আকর্ষণীয় ও রঙিন সজ্জায় সাজিয়ে দেওয়ার জন্য  তাঁবু ব্যবসায়ী, ইভেন্ট এবং ডেকোরেশন সংস্থাগুলির প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা জানাবে ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান।

‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান’ (জার)-এর পক্ষ থেকে বুধবার বিকেল ৪:০০ টায় রানি বাজারের  শিল্প সংঘ ভবনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিকানের শহরে এই প্রথমবার সম্পূর্ণ বিনামূল্যে এমন চোখধাঁধানো সাজসজ্জা করা হয়েছিল।

‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান’ (‘জার)’-এর রাজ্য সভাপতি শ্যাম মারু জানান, বিকানের শহরের সাধারণ মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা তাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে।

‘এনইউজেআই’-এর জাতীয় সম্পাদক ভবানী জোশী জানান, এই অনুষ্ঠানে প্রায় ৪০টিরও বেশি সংস্থার অধিকর্তা ও চালকদের সংবর্ধিত করা হবে। ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান’ (জার)-এর বিভাগীয় সম্পাদক পবন ভোজক বলেন, সাংবাদিকদের এই সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণমূলক এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। এছাড়া  ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ রাজস্থান’ (জার)-এর বিকানের জেলা সভাপতি প্রমোদ আচার্য জানান, এই অভিনব আয়োজনের মাধ্যমে অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলিও উৎসাহিত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *