iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিলাসপুরে রাস্তার ধারে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিশ

বিলাসপুর, ১৭ নভেম্বর : ছত্তিশগড়ের বিলাসপুরে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে  সোমবার, তোরওয়া থানার অন্তর্গত লালখদানের সন্ত নগরে। রাস্তার ধারে ওই  যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম উত্তম কুমার। সে রায়গড়ের ঘরঘোড়ার বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, স্থানীয় বাসিন্দারা এদিন সকালে রাস্তার ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায় । মৃতদেহের পাশ থেকে একটি জলের বোতল, মানিব্যাগ এবং গামছা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে।  তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *