iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আউরাইয়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক যুবকের মৃতদেহ

আউরাইয়া , ১৭ নভেম্বর : উত্তর প্রদেশের আউরাইয়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক যুবকের মৃতদেহ।  ঘটনাটি ঘটেছে রবিবার রাতে , দিবিয়াপুর থানার অন্তর্গত বিনপুরাপুর গ্রামে। এক ২২ বছর বয়সি যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।  সোমবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবক বিনপুরাপুর গ্রামের বাসিন্দা, নাম সক্ষম।

সোমবার ওই পুলিশ আধিকারিক আরও জানান, মৃতদেহটি গ্রামের একটি কদম গাছের ডালে ফাঁসের সাহায্যে ঝুলতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি জানান, ঠিক কী পরিস্থিতির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে,  তা এখনও স্পষ্ট নয়।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *