iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কায়াকল্প অভিযানে বদলে গেল সুলতানগঞ্জ ব্লকের খানপুর উচ্চ বিদ্যালয়ের ছবি

ভাগলপুর, ১২ নভেম্বর : বিহারের জেলা প্রশাসনের ‘কায়াকল্প অভিযান’-এর আওতায় সম্পন্ন হলো সুলতানগঞ্জ ব্লকের অন্তর্গত খানপুর উচ্চ বিদ্যালয় ভবনের সৌন্দর্যায়নের কাজ। এই অভিযানের মাধ্যমে ভবনের পুরনো দেওয়ালগুলির মেরামতের পাশাপাশি রঙ-এর প্রলেপ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে ,  বিদ্যালয় সৌন্দর্যায়নের আগে  বাইরের দেওয়ালগুলি অত্যন্ত পুরনো ও বিবর্ণ হয়ে গিয়েছিলো । কায়াকল্প অভিযানের অধীনে সংস্কারের পর এখন বিদ্যালয় ভবনটির রূপ সম্পূর্ণ বদলে গেছে। আগের তুলনায় চত্বরটি অনেক বেশি সুশৃঙ্খল, সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে।
সরকারি বিদ্যালয়গুলিতে গুণগত মানসম্পন্ন এবং উন্নত শিক্ষণীয় পরিবেশ গড়ে তোলাই জেলা প্রশাসনের মূল উদ্দেশ্য। প্রশাসনের পক্ষ থেকে ‘কায়াকল্প অভিযান’-এর মাধ্যমে ধারাবাহিকভাবে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করানো হচ্ছে, যাতে শিশুরা পড়াশোনার জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ইতিবাচক পরিবেশ পেতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *