iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বড় সাফল্য এটিএস-এর, থানে থেকে গ্রেফতার মাওবাদী নেতা সঞ্জয় যাদব

থানে (মহারাষ্ট্র), ৭ নভেম্বর : মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)-এর এক বিরাট সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে থানে জেলার ঠাকুরলি এলাকা থেকে সঞ্জয় সরজু যাদব ওরফে গোদারাম যাদব (৪৫) নামের এক কুখ্যাত মাওবাদী নেতাকে গ্রেফতার করল এটিএস। ধৃত সঞ্জয় একটি নকশাল সংগঠনের জোনাল কমিটির সক্রিয় সদস্য ছিল। তাঁর মাথার ওপর ঝাড়খণ্ড পুলিশের ঘোষিত ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ছিল।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এটিএস-এর বিশেষ দল ঠাকুরলিতে অভিযান চালিয়ে এই শীর্ষ মাওবাদী নেতাকে বাগে আনে। দীর্ঘ দিন ধরে ঝাড়খণ্ড ও সংলগ্ন রাজ্যগুলিতে নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। গ্রেফতারির পর শনিবার ধৃত সঞ্জয় সরজু যাদব ওরফে গোদারাম যাদবকে কড়া পুলিশি পাহারায় থানে জেলা আদালতে পেশ করা হয়। ঝাড়খণ্ডে দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *