iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভাইফোঁটায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনবদ্য নজির, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে ফোঁটা দিলেন সংখ্যালঘু বোন

আরামবাগ (হুগলি), ১২ নভেম্বর  : ভাইফোঁটার পবিত্র ও শুভ লগ্নে হুগলি জেলার আরামবাগে সামাজিক সম্প্রীতি ও ভাই-বোনের আত্মিক ভালোবাসার এক পরম আবেগঘন ও মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকল সাধারণ মানুষ। ধর্মীয় পরিচয়ের সমস্ত ভেদাভেদ ও উর্ধ্বে উঠে পারস্পরিক প্রেম, স্নেহ ও সৌহার্দ্যের বার্তা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বোন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের কপালে ভাইফোঁটা দিলেন।
জানা গিয়েছে, ভাইফোঁটার নির্দিষ্ট শুভ মুহূর্তেই ওই সংখ্যালঘু বোন দূর থেকে হেঁটে সরাসরি বিধায়কের কাছে পৌঁছান। এরপর অত্যন্ত স্নেহ ও পরম শ্রদ্ধার সঙ্গে তিনি বিধায়ক হেমন্ত বাগের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক ভাবাবেগপূর্ণ ও অত্যন্ত আভিজাত্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের এই বিশেষ মূহুর্তটি আবারও প্রমাণ করল যে, ধর্ম বা ধর্মীয় সংকীর্ণতা মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও পবিত্র আত্মিক সম্পর্কের মাঝে কখনো কোনো দেয়াল তুলে দাঁড় করাতে পারে না। দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে এই অকৃত্রিম শ্রদ্ধাবোধ ও ভালোবাসার সম্পর্ক পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক অনবদ্য সুন্দর ছবি তুলে ধরেছে।
ভ্রাতৃদ্বিতীয়ার আনন্দের মাঝে আরামবাগের এই অনন্য দৃশ্যটি সামাজিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক সম্পর্কের অমোঘ গুরুত্বকে আরও একবার নতুন করে স্মরণ করিয়ে দিল। বাংলার চিরন্তন কালজয়ী কৃষ্টি ও সামাজিক সম্প্রীতির সংস্কৃতির ক্ষেত্রে এটি এক উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *