iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মালদায় আরও চারটি নার্সিংহোম বন্ধের নোটিশ, দু’টিকে আর্থিক জরিমানা স্বাস্থ্য দফতরের

মালদা, ৭ নভেম্বর : বেআইনি কার্যকলাপ এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের অভিযোগে মালদা জেলায় ফের চারটি নার্সিংহোম বন্ধের নোটিশ জারি করল জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি আরও দুটি নার্সিংহোমকে আর্থিক জরিমানা করা হয়েছে। এই নিয়ে গত দু’দিনে জেলায় মোট ন’টি নার্সিংহোমকে বন্ধের নোটিশ দেওয়া হল। এছাড়া দুটি নার্সিংহোমের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নার্সিংহোমগুলির পরিকাঠামো, প্রয়োজনীয় নথিপত্র এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর এই পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বা নিয়মবহির্ভূত কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা চেয়ারম্যান অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকার স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনওরকম সমঝোতা করবে না। যেসব নার্সিংহোমের প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে।

জেলায় স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী দিনেও নিয়মবহির্ভূত নার্সিংহোমের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *