iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকের, মৃত যুবক

জগদলপুর, ২৪ নভেম্বর : দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকের। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সি এক যুবকের। রবিবার রাতে ছত্তিশগড়ে বস্তার জেলার দেউরগাঁও থেকে মঙ্গরাপাল যাওয়ার রাস্তায় নগর পঞ্চায়েত কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

সোমবার প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুতগতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাপোর্টিং পোলে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান চালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৃতের নাম গঙ্গাধর কশ্যপ। তিনি ঘাটধনোরা এলাকার বাসিন্দা। শ্বশুরবাড়ি চোলনারের উদ্দেশে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বস্তার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি পরবর্তী আইনি পদক্ষেপ করছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *