iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

৯/১১ ধাঁচে সৌদিতে হামলা হুথির, ড্রোন আছড়ে পড়ল রিয়াধ টাওয়ারে

রিয়াধ, ২০ নভেম্বর : সৌদি আরব-হুথি সংঘর্ষে ফিরল ৯/১১-র টুইন টাওয়ারে আল কায়দার ভয়ংকর হামলার স্মৃতি। রিয়াধ টাওয়ারের ওপর হামলা হয়েছে। এর মাঝের অংশ ড্রোন হামলার পরে দাউদাউ করে জ্বলে ওঠে। খসে পড়ে ভবনটির কংক্রিটের বিভিন্ন অংশ। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার| যদিও সৌদি সরকারের দাবি, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী রিয়াধের বাণিজ্যিক এলাকায় সবচেয়ে আকাশচুম্বী দৃষ্টিনন্দন ভবন রিয়াধ টাওয়ারে হামলা চালায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াধ টাওয়ার। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত আশপাশের বেশ কয়েকটি ভবনও। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে হাড়হিম করা ছবি ও ভিডিয়ো।
কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) রিয়াধের এই সবচেয়ে উঁচু ভবন। এই হামলা এ মাসে ঘটল দ্বিতীয়বার; এর আগে ৮ নভেম্বর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা বৃহৎ সৌদি তেলসংস্থা ‘আরামকো’-র ভবনে হামলা চালিয়েছিল। ফলে ভবনটির বড় ক্ষয়ক্ষতি হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *