iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অবশেষে স্বস্তি আজম খানের, জেল-মুক্তি সপা নেতার

গাজিয়াবাদ (উত্তর প্রদেশ), ১৯ নভেম্বর : অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর বুধবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের ডাসনা জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রবীণ নেতা আজম খান। এদিন জেল থেকে বেরিয়ে আসার পর ছেলে আব্দুল্লাহ আজম খানের সঙ্গে একটি গাড়িতে চেপে সেখান থেকে রওনা দেন তিনি। প্রিয় নেতার মুক্তির খবরে সকাল থেকেই সংশোধনাগারের বাইরে বিপুল সংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ীর ভিড় জমেছিল।
বাবার জেলমুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে সমাজবাদী পার্টি নেতা আজম খানের ছেলে বলেন, “এখানে সমবেত হওয়া তাঁর সমস্ত শুভানুধ্যায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। প্রত্যেকের মুখেই সেই খুশি স্পষ্ট দেখা যাচ্ছে। যাঁরা তাঁকে সত্যিই গভীর শ্রদ্ধা করেন, এটি সেই মানুষদেরই সমাবেশ। টাইগার ফিরে এসেছে।”
উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ায় এদিন ডাসনা জেল থেকে বেরিয়ে আসেন আজম খান। তাঁর মুক্তির পর গাজিয়াবাদ সংশোধনাগার চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *