iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বাগনানে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে রাজনৈতিক প্রেক্ষাপট, মমতা-অভিষেকের আদলে মডেল ঘিরে চর্চা

হাওড়া, ১৯ নভেম্বর : জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে থিমের বৈচিত্র্যে মেতেছে হাওড়ার বাগনান। বুধবার পুজোর দিন বাগনান থানা এলাকায় শতাধিক জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। তার মধ্যে খালোর বীণাপাণি সংঘের পুজোয় উঠে এসেছে রাজনৈতিক প্রেক্ষাপট। মণ্ডপসজ্জায় রাজনৈতিক বার্তা তুলে ধরেছেন উদ্যোক্তারা। যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
পুজো উদ্যোক্তাদের দাবি, বিগত সরকারের আমলে এলাকায় সন্ত্রাস ও ভয়ের পরিবেশ ছিল। সেই পরিস্থিতি থেকে মুক্তির পর বর্তমানে স্বস্তির আবহ তৈরি হয়েছে, এই ভাবনাকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মণ্ডপে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মডেলের পাশাপাশি অত্যাচারের দৃশ্যও দেখানো হয়েছে। পরে সেই চিত্রের পরিবর্তে আবির্ভূত হয়েছেন দেবী জগদ্ধাত্রী। দেবীর পাশে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি।
উদ্যোক্তাদের এই উপস্থাপনাকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা শুভ জানার দাবি, তৃণমূল পরিচালিত খালোর গ্রাম পঞ্চায়েতের জানা পাড়া ও দাসপাড়া এলাকায় একসময় ভয়ের পরিবেশ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই তাঁদের বক্তব্য।
সব মিলিয়ে ধর্মীয় উৎসবের আবহে রাজনৈতিক বার্তার অভিনব উপস্থাপনা বাগনানের এই পুজোকে আলোচনায় এনেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *