কলকাতা, ১৯ নভেম্বর : ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া থেকে জামালপুর পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বুধবার রেলের তরফেও এক বিজ্ঞপ্তি অনুযায়ী, – ০৩০২৩ হাওড়া-জামালপুর বিশেষ ট্রেনটি ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টায় হাওড়া থেকে ছাড়বে। একইদিনে তা বিকেল ৫টা ৩০ মিনিটে জামালপুর পৌঁছবে ট্রেনটি।উল্লেখ্য, যাত্রাপথে ট্রেনটির স্টপেজ থাকছে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর-শান্তিনিকেতন, আহমেদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, মুরারই, পাকুড়, বরহরওয়া, তিনপাহাড়, সাহিবগঞ্জ, মির্জাচৌকি, পীরপৈঁতি, কাহালগাঁও, সাবৌর, ভাগলপুর, আকবরনগর, সুলতানগঞ্জ ও বড়হিয়াপুর স্টেশনে। ছটের মরসুমে যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ।

