iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিহারের আরারিয়ায় সেতু থেকে খালে পড়ল গাড়ি! মৃত ৬, প্রাণে বাঁচলেন একজন

আরারিয়া (বিহার), ১৯ নভেম্বর : বিহারের আরারিয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন। জেলার তারাবাড়ি থানা এলাকার বিরি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ি পাশের খালে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা মোট সাতজন যাত্রীর মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে গিয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত সাতজনই পার্শ্ববর্তী সুপৌল জেলার পিপরা এলাকার বাসিন্দা। তাঁরা একটি ব্যক্তিগত অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। তারাবাড়ি থানা এলাকার বিরি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সোজা নিচের খালে পড়ে যায়।
আরারিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নীরজ কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পর সাতজনকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাঁদের মধ্যে ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়। সপ্তম যাত্রী আহত অবস্থায় প্রাণে বেঁচে গিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ডাঃ কুমার আরও জানান, মৃত ছয়জনের দেহের ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *