iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভারত-নেপাল সাংস্কৃতিক মেলবন্ধন, পশুপতিনাথ মন্দিরে জলাভিষেকের জন্য হরিদ্বার থেকে পাঠানো হলো ৫,০০০ লিটার গঙ্গাজল

হরিদ্বার, ১৯ নভেম্বর : নেপালের প্রসিদ্ধ পশুপতিনাথ মন্দিরে ভগবান শিবের জলাভিষেকের জন্য উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ৫,০০০ লিটার পবিত্র গঙ্গাজল পাঠানো হলো। বুধবার এই পবিত্র জল নিয়ে বিশেষ ‘গঙ্গা কলস যাত্রা’ নেপালের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ গঙ্গাজল গঙ্গোত্রী ধাম থেকে হরিদ্বারে নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকেই যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তা নেপালে পাঠানো হচ্ছে।
এই যাত্রার তাৎপর্য ব্যাখ্যা করে গঙ্গোত্রী ধামের রাওয়াল শিব প্রকাশ মহারাজ বলেন, “এই ‘গঙ্গা কলস যাত্রা’ ভারত ও নেপালের ঐক্য ও অখণ্ডতার প্রতীক এবং সনাতন ধর্মের বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের মূর্ত রূপ।”
তিনি আরও জানান, আগামী ২৩ নভেম্বর বৈকুণ্ঠ চতুর্দশীর পুণ্য তিথিতে নেপালের পশুপতিনাথ মন্দিরে ভগবান শঙ্করের চরণে এই পবিত্র গঙ্গাজল অর্পণ করা হবে। সনাতন ধর্মাবলম্বী সমস্ত মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় এই বিশেষ জলাভিষেক ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *