iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সন্দেশখালিতে রহস্যজনকভাবে নিখোঁজ পাঁচ নাবালিকা, অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই সুন্দরবন থেকে উদ্ধার

সন্দেশখালি, ১৬ নভেম্বর : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পাঁচ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। নিখোঁজের অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুন্দরবনের কোস্টাল থানা এলাকার একটি জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৯ তারিখ সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ এলাকার ওই পাঁচ নাবালিকা বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজখবর চালিয়েও তাদের সন্ধান মেলেনি।
অবশেষে শনিবার দুপুরে পরিবারের সদস্যরা সন্দেশখালি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সুন্দরবনের কোস্টাল থানা এলাকার একটি জায়গা থেকে পাঁচ নাবালিকার সন্ধান মেলে।
তবে কী কারণে তারা বাড়ি ছেড়ে বেরিয়েছিল, কীভাবে ওই এলাকায় পৌঁছল, নাকি এর পিছনে অপহরণ বা পাচারের কোনও যোগ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারগুলির মধ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *