iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কলকাতার বিশিষ্ট স্থির চিত্রগ্রাহক হীরক সেন প্রয়াত, শোকের ছায়া বাংলা চলচ্চিত্র মহলেই

কলকাতা, ১২ নভেম্বর  : খ্যাতিমান ও বিশিষ্ট স্থির চিত্র গ্রাহক হীরক সেন প্রয়াত। মৃত্যুকালে ৭১ বছর বয়সে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে বাংলার চলচ্চিত্র মহলে। উল্লেখ্য, ক্যামেরায় ধরে রেখেছেন মূলতঃ সত্যজিৎ রায়ের জীবন ও সময়।

সত্যজিৎ রায় ও পুত্র সন্দীপ রায়ের দীর্ঘদিনের সহযোগী হীরক সেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পারিবারিক সূত্রেই খবর পৌঁছেছে যে. হৃদযন্ত্রের জটিলতায় তিনি আক্রান্ত হয়েছেন। ২০০৭ সালে সত্যজিৎ রায়কে নিয়ে তাঁর নিজের ক্যামেরায় ও হাতে তোলা সাদা – কিলো স্থির চিত্রের একটি বিশেষ প্রদর্শনীতে ভিড় জমে ও তা প্রশংসনীয় হয়। গুণমুগ্ধরা তারিফ করেছেন । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে. সত্যজিৎ রায়ের ছবির সেটে এবং তাঁর জীবনের নানা মুহূর্তে স্থির চিত্রগ্রাহক  হিসেবে ও যুক্ত ছিলেন। এছাড়াও সন্দীপ রায়ের পরিচালনায় – ‘ বাক্স রহস্য ও’ ফেলুদা – ৩০’ এবং সত্যজিতের গল্প’ – এর মতো কাজের সঙ্গে ও যুক্ত ছিলেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *