iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভারতের বিপক্ষে টেস্টের জন্য নিউজিল্যান্ড দল, ঘরের মাঠে সিরিজের জন্য দলে ফিরলেন রবীন্দ্র ও কনওয়ে

ওয়েলিংটন, ১২ নভেম্বর :ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলকে নিয়ে শক্তিশালী দল গঠন করল নিউ জিল্যান্ড। আগামী সপ্তাহে প্রথম টেস্টের জন্য তিনজনই ফিট বলে বুধবার জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অনুশীলনে পেসার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে ওপেনার কনওয়ে মাথায় আঘাত পান।
সেপ্টেম্বরে একটি প্রচারমূলক শুটিংয়ের সময় ডাইভিং ক্যাচ ধরার দৃশ্য ধারণ করতে গিয়ে অলরাউন্ডার রবীন্দ্রের কাঁধ স্থানচ্যুত হয় এবং তিনি ভারতের বিপক্ষে ওডিআই বা টি-টোয়েন্টি কোনো সিরিজেই খেলেননি।
সম্পূর্ণ নিউজিল্যান্ড স্কোয়াড:টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
প্রথম টেস্টটি আগামী বুধবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *