iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টালার পাইপলাইনে লিকেজে জলমগ্ন কলকাতা স্টেশন, ডিআরএম রাজীব সাক্সেনার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

কলকাতা, ১২ নভেম্বর :  টালা পাম্পিং স্টেশনে ৭২ ইঞ্চি ব্যাসের জল সরবরাহকারী পাইপলাইনে বড়সড় লিকেজের জেরে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা স্টেশন ও সংলগ্ন এলাকা। গত সোমবারের এই ঘটনায় কলকাতা স্টেশন থেকে মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হয় সার্কুলার রেলের পরিষেবাও। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে বিশেষ দল গঠনের নির্দেশ দেন। অন্যদিকে, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা নিজে পরিস্থিতির দায়িত্ব নিয়ে কলকাতা পুরসভার সংশ্লিষ্ট কমিশনার ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় সাধন করে পরিস্থিতির উপর নজর রাখেন তিনি।
জল জমে সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার থেকে বুধবার পর্যন্ত সার্কুলার রেলের পরিষেবা নিয়ন্ত্রণ করতে হয়। এই সময় অপেক্ষারত যাত্রীদের খাবারের প্যাকেট ও পানীয় জল সরবরাহ করা হয়।
রেল সূত্রে খবর, সিগন্যালিং ব্যবস্থা পুনরুদ্ধার হয়েছে। আগামীকাল থেকে মেল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন স্বাভাবিক রুটে চলবে। ভবিষ্যতে জল ঢোকা রুখতে বিকল্প ব্যবস্থা ও অতিরিক্ত নিকাশি ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *