iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জবলপুরে বস্তিতে বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় এল নিয়ন্ত্রণে

জবলপুর (মধ্যপ্রদেশ), ৭ নভেম্বর : মধ্যপ্রদেশের জবলপুরের গাজিনগর এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গভীর রাতের এই বিধ্বংসী আগুনে এলাকার বিস্তীর্ণ অংশের বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে দমকল বাহিনী।
দমকল কর্মী ওম প্রকাশ আহিরওয়ার জানান, রাত প্রায় ২টো নাগাদ পুলিশ কন্ট্রোল রুম মারফত খবর আসে যে গাজিনগরের বস্তি এলাকায় বিধ্বংসী আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই দমকলের একাধিক ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দ্রুততার সঙ্গে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে। তিনি আরও জানান, যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চালানো হচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
গভীর রাতে অগ্নিকাণ্ডের জেরে বস্তিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ ও দমকলের দল এলাকায় নজরদারি চালাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *