iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন রাফিনিয়া

বার্সিলোনা, ৬ নভেম্বর : বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন রাফিনিয়া। ২০৩০ পর্যন্ত বার্সায় থাকবেন রাফিনিয়া। কাতালান জায়ান্টদের সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালের গ্রীষ্মে লিডস ইউনাইটেড ছেড়ে বার্সিলোনায় পা রেখেছিলেন রাফিনিয়া। চার বছর ধরে ক্লাবের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠা এই উইঙ্গার এবার আরও চার বছরের জন্য থাকবেন ক্যাম্প ন্যুয়ে। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল। বার্সিলোনার হয়ে এ পর্যন্ত মোট ৯৪ গোল করেছেন রাফিনিয়া। এই সময়ে তিনটি লা লিগা সহ জিতেছেন মোট সাতটি শিরোপা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *