বক্সনগর, ৪ এপ্রিল : সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে দক্ষিণ জেলার বিলোনিয়া পর্যন্ত বাইপাস সড়কটি নিদয়া থেকে চানপুর পাড়া হয়ে ভবানীপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ করলেন এলাকার লোকজন।
কাজ শুরু হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই নিম্নমানের অভিযোগে ঘিরে ফেলল সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এইভাবে কাজ চলতে থাকলে অল্পদিনের মধ্যেই রাস্তা আবার আগের মতো বেহাল হয়ে পড়বে।

