iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ছত্তিশগড়ে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ প্রসঙ্গে মুখ খুলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই

রায়পুর, ২৮ নভেম্বর : ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন বা সিজিপিএসসি-র বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার এবং চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে শুক্রবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই বলেন , পাবলিক সার্ভিস কমিশন (সিজিপিএসসি)-র চেয়ারম্যান খুব শীঘ্রই নিয়োগ করা হবে।
এরই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই আরও বলেন, রাজ্যের যুবসমাজকে কর্মসংস্থানের আরও বেশি সুযোগ করে দেওয়া সরকারের প্রথম এবং অন্যতম প্রধান কর্তব্য । সরকারি চাকরিতে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের তরফ থেকে খুব শীঘ্রই নতুন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। যুবসমাজের ভবিষ্যৎ ও স্বার্থের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *