iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভবানীভবনে হাজিরা বীরভূমের ‘পাথর মাফিয়া’ টুলু মণ্ডলের

কলকাতা, ২১ নভেম্বর : শুক্রবার সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথরসম্রাট টুলু মণ্ডল। গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল, যা বর্তমানে তদন্তাধীন। সেই মামলার তদন্তের গতি বাড়াতেই সরাসরি টুলু মণ্ডলকে তলব করেছিল গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবারই সিউড়ির সুভাষপল্লির বাড়ি ‘দালিলা ভবনে’র বাইরে নোটিস দেয় সিআইডি। এসওজি সেকশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল টুলু মণ্ডলকে। অন্যদিকে বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের ‘পাথরসম্রাট’। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি রয়েছে বলে দাবি করেছিলেন আদালতে। সেই নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে তাঁকে যথাযথভাবে যাতে জানানো হয় সেই আর্জি জানিয়েছিলেন টুলু।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *