iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কলকাতা মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্নকে শোকজ, কারণ দর্শানোর নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

কলকাতা, ১৮ নভেম্বর : চোরবাগান কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও জরুরি ওষুধের অভাব নিয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখায় কলকাতা মেডিক্যাল কলেজের আটজন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যদপ্তর।
গত দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগান সর্বজনীনের পুজোয় মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন ওই ইন্টার্নরা। এরপরই স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালন না করে গণমাধ্যমে বিবৃতি দেওয়ার অভিযোগ তুলে শোকজ লেটার পাঠানো হয় এবং আগামী তিন দিনের মধ্যে এর সন্তোষজনক জবাব তলব করা হয়। শোকজ হওয়া ইন্টার্নরা হলেন সৌম্যদীপ দে, মহসিন রেজা, অরুণাভ সাঁতরা, আয়ুষ ঝা, অজিঙ্ক কুমার বর্মা, সোহম বেরা, সৌমিত মুখোপাধ্যায় এবং অঞ্জন মণ্ডল।
সংবাদমাধ্যমে বক্তব্য রাখার সময় তাঁরা আদৌ ডিউটিতে ছিলেন কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠলেও শোকজ হওয়া এক ইন্টার্ন চিকিৎসক দাবি করেছেন যে, তিনি সেই সময় ডিউটিতে ছিলেন না। পাশাপাশি, সরকারি তরফ থেকে হাসপাতালে ওষুধের অভাবের অভিযোগটি সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *