iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উয়েফা নেশন্স লিগ: স্পেনের বিরুদ্ধে জিতলো ইংল্যান্ড

মাদ্রিদ, ১৬ নভেম্বর  : আড়াই বছর ধরে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। তাদের সেই রেকর্ড–এর ইতি টেনে দিল ইংল্যান্ড। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রবিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখায় প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

প্রথমার্ধের শেষ দিকে হ্যারি কেইনের গোলে  ইংল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার পরপর স্পেনের জালে বল পাঠান এজরি কন্সা ও বেন হোয়াইট। এরপর স্পেনের হয়ে মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামস গোল করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

দুটি দলই অবশ্য আগেই উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছিল। এদিনের লড়াইটি ছিল গ্রুপের সেরা হওয়ার। সেখানে বাজিমাত করল ইংল্যান্ড।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ছয় ম্যাচ শেষে পাঁচটি করে ম্যাচ জিতে দুই দলেরই ১৫ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে টুখেলের দল, দুইয়ে স্পেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *