iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সস্ত্রীক উদীয়মান সূর্যকে ‘অর্ঘ্য’ নিবেদন নিতিন নবীনের, দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা

পাটনা, ১৬ নভেম্বর : মহাপর্ব ছট পুজোর চতুর্থ তথা অন্তিম দিনে সোমবার সকালে বিহারের রাজধানী পাটনায় ধর্মীয় রীতিনীতি মেনে উদীয়মান সূর্যদেবকে ‘অর্ঘ্য’ নিবেদন করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এদিন তাঁর সঙ্গে স্ত্রী দীপমালাও ছট পুজোর আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ছঠি মাইয়ার কাছে দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা জানান।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, “আমি বিহারবাসী এবং সমগ্র দেশবাসীর জন্য প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে যেন সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কেবল উন্নয়নের পথেই এগিয়ে যাচ্ছে না, বরং নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকেও বিশ্বের দরবারে তুলে ধরছে। বিহারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উৎসব প্রতি বছর বিপুল শক্তি ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়, যা শৃঙ্খলা, পবিত্রতা, শুদ্ধতা এবং পরিচ্ছন্নতার অঙ্গীকারকে মূর্ত করে তোলে। আমি আবারও ভগবান ভাস্কর (সূর্যদেব) এবং ছঠি মাইয়াকে আমার প্রণাম জানাই এবং প্রার্থনা করি যে তাঁরা যেন সারা বছর কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় শক্তি প্রদান করেন।”

আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিতিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, “আমি বিশ্বাস করি যে যখন কেউ ঈশ্বরের আরাধনা করেন, তখন তা আন্তরিক ও পবিত্র হৃদয়ে করা উচিত। প্রায়ই বলা হয় যে ‘কর্ম’ এবং ‘ধর্ম’ আলাদা; তবুও ‘ধর্ম’ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা জোগায়, আর ‘কর্ম’ তার ফল এনে দেয়। তাই আমার ‘ধর্ম’ পালন সম্পন্ন হয়েছে, এবার আমি আমার ‘কর্ম’-এ মনোনিবেশ করব।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *