iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উৎসবের মরসুমে উত্তরপাড়ার পথে ভ্রাম্যমাণ বুক স্টল, বই পড়ার বার্তা নিয়ে মানুষের দুয়ারে সিপিআইএম

হুগলি, ১৬ নভেম্বর : উৎসবের মরসুমে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল সিপিআইএম। রবিবার উত্তরপাড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াল সিপিআইএমের ভ্রাম্যমাণ বুক স্টল। সাধারণ মানুষের কাছে সরাসরি বই পৌঁছে দেওয়া এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুক স্টল বসানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। কোথাও বুক স্টল বসাতে বাধা দেওয়া, কোথাও ভাঙচুরের অভিযোগ, আবার কোথাও বুলডোজার নিয়ে বুক স্টল ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাগুলি নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় শাসক দলকে। তবে বিভিন্ন বাধা উপেক্ষা করেও একাধিক জায়গায় বুক স্টল বসায় সিপিআইএম।
বর্তমানে জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে ঘিরে উৎসবের আবহ চলছে। এই পরিস্থিতিতে স্থায়ী বুক স্টলের পরিবর্তে মানুষের কাছে পৌঁছে যেতে ভ্রাম্যমাণ বুক স্টলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, বইয়ের উপর আক্রমণ নয়, বরং বই পড়ার অভ্যাস গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্য। সাধারণ মানুষের হাতে বই তুলে দেওয়া এবং নতুন প্রজন্মকে বইমুখী করে তোলার বার্তা নিয়েই উত্তরপাড়ার বিভিন্ন প্রান্তে ঘুরছে এই ভ্রাম্যমাণ বুক স্টল।
উৎসবের আনন্দের মধ্যেও বই ও মননের চর্চাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ঘিরে উত্তরপাড়ায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চর্চা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *