iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠান, যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সদর দফতরে এক জাঁকজমকপূর্ণ ‘দীপাবলি মিলন’ অনুষ্ঠানের আয়োজন করলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা সহ দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সেনা জওয়ানদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দীর্ঘ বহু বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাহসী সৈনিকদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন, যা তাঁকে জওয়ানদের সঙ্গে সরাসরি মিলিত হওয়ার এক অনন্য সুযোগ করে দেয়। রণতরী আইএনএস বিক্রান্তের ডেক থেকে শুরু করে দুর্গম তুষারাবৃত সীমান্ত—দেশের বীর জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দীপাবলি উদযাপন এবং সরাসরি তাঁদের পাশে দাঁড়ানোর পরম্পরা সত্যিই অত্যন্ত বিশেষ ও অনুপ্রেরণাদায়ক।”
দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই অনুষ্ঠানে দলের সাংগঠনিক শক্তি এবং দেশবাসীর কল্যাণে সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগের কথাও উঠে আসে। উৎসবের আবহে দলের শীর্ষ নেতাদের এই মিলনমেলাকে ঘিরে দিল্লির বিজেপি সদর দফতরে ছিল সাজো সাজো রব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *